করোনা ও অর্থনীতি : করতে পারি, কিন্তু কেন করব

আমাদের প্রস্তাব কখনোই অর্থনীতির ভালোর দিক ভেবে হতে পারে না। বরং আমাদের ভাবা উচিত ব্যক্তি শ্রমিক/বেকারের স্বার্থ। যে ব্যক্তি শ্রমিক/বেকার আমি নিজেও। ব্যক্তি শ্রমিক/বেকারের স্বার্থের চেয়ে পৃথক স্বার্থ আমাদের থাকা উচিত না। আমরা কীভাবে এই বিপদের মোলাকাৎ ও মোকাবিলা করছি, সেই অভিজ্ঞতাই তৈরি করবে করোনা-উত্তর আমাদের এখানকার উত্তর-পুঁজিবাদে পদার্পনের পন্থা।

লকডাউন : উপসাগরে তেলের রিগের ক্যাটারিং ডিভিশনে কাজ করা ভারতীয় পরিযায়ী শ্রমিকের নিজের কথা

দিশাহারা ভাবে পেশা বদলাতে বদলাতে হাজির হওয়া মুম্বাই শহরে। জাহাজে চাকরি করবো। বাংলার রানাঘাট নদীয়া অঞ্চলে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, দালাল চক্রের হাতে বহু মানুষেরই টাকা পয়সা খোয়া গেছে এই জাহাজে চাকরির আশায়। জাহাজে চাকরি আশা ছেড়ে জয়েন করলাম অফশোর-এ। অফশোর শব্দ টা কি জানতাম না আমি ও প্রথমে। গোদা বাংলা করলে ‘শোর’ অর্থ সমুদ্র সৈকত, অফশোর মানে সমুদ্রের মাঝখানে কাজ।

করোনা ও সুরাতের হীরের গয়না

হিসেবটা এরকম, ন্যুনতম পরিযায়ী শ্রমিক দিয়ে ১২ ঘন্টা খাটিয়ে বিল্ডিং-গুলো বানিয়ে নেওয়া। পালিশ কাটিং আপাততঃ বন্ধ থাক। হীরে বুর্জোয়ারা, দেশে যাতে আর কাঁচা হীরে না ঢোকে পালিশের জন্য, তার জন্য কেন্দ্র সরকারের কাছে তদ্বির করে ফেলেছে। আর স্টিমুলাসের দাবিও করা হয়ে গেছে, এই বারো ঘন্টা খাটানো হচ্ছে যাদের জোর করে ধরে রেখে, তাদের মাইনে বাবদ।

নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ বিষয়ে কিছু প্রশ্নোত্তর

২০২০ জানুয়ারি মাসে প্রকাশিত একটি ই-প্যাম্পলেট (ক্যা-এনআরসি ফ্যাসিস্ট ষড়যন্ত্র রুখে দিন) থেকে নেওয়া। আপনি কি উদ্বাস্তু? ‘এনআরসি’ হবে, যত পুরনো ডকুমেন্ট লাগবে, আর একাত্তরের আগের ডকুমেন্ট না দেখাতে পারলে পুলিশ ধরে নিয়ে যাবে — এইরকম শুনছেন এদিক ওদিক, নেতাদের বক্তৃতায়? আরও শুনেছেন, শুধু যারা হিন্দু তারা ছাড় পাবে মোদি-অমিতশাহের আনা নতুন ‘নাগরিকত্ব সংশোধন’ (ক্যা) আইনে? […]

দৃষ্টিকোণ : কাশ্মীরিদের চোখে আর্টিকল ৩৭০ -র ‘অস্থায়ী’ দশার অর্থ

কিন্তু এই ‘অস্থায়ী’ শব্দটির অর্থ কী? কাশ্মীরিদের লেখা ইতিহাস আমাদের শেখায় — আমরা এই অস্থায়ী শব্দটির সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করি।

বন্দী কাশ্মীর : সরেজমিনে তথ্যানুসন্ধান (৯-১৩ আগস্ট) রিপোর্ট

সিপিআইএমএল নেত্রী কবিতা কৃষ্ণান, অর্থনীতিবিদ জঁ দ্রেজ, এআইডিডাব্লুএ-র মৈমুনা মোল্লা ও এনএপিএম-এর বিমল ভাল – এই চারজনের একটি প্রতিনিধি দল কাশ্মীরে গেছিলেন সেখানকার প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। সেখান থেকে ফিরে এসেই, ১৪ আগস্ট, দিল্লীতে সংবাদ সম্মেলন করে তাঁরা তাঁদের রিপোর্ট প্রকাশ করেছেন। কিন্তু সেখানে কাশ্মীরের মানুষের বয়ান সম্বলিত ভিডিও প্রদর্শন করতে দেয়নি দিল্লীর পুলিশ প্রশাসন।

মন্দায় অসমতার অনর্থ : দুটি

মন্দায় শুধু কর্পোরেট তোষণ? ছাঁটাই হওয়া কর্মচারীরা ব্রাত্য? কর্পোরেট আর তার কর্মচারীদের স্বার্থ কি এক? ছাঁটাই হওয়া বা হতে চলা কর্মচারীদের কি কিছু ক্ষতিপূরণ দেবে সরকার? ক্ষতিপূরণ হিসেবে? অন্ততঃ মাসে হাজার ছ’য়েক?

একটি সমতার ইস্তাহারের খসড়া ও তার ওপর দশটি প্রশ্নোত্তর

একটি সমতার ইস্তাহারের খসড়া প্রকাশিত হয়েছিল কয়েক সপ্তাহ আগে। তা পড়ে নানা প্রশ্ন করেন অনেকে। তার মধ্যে থেকে কিছু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করা হল। এই প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে সমতার ইস্তাহারের ধারনা আমাদের কাছেও স্পষ্ট হচ্ছে একটু একটু। একইসাথে পাঠকদের কাছেও স্পষ্ট হচ্ছে আশা করা যায়। প্রশ্নগুলির উত্তর দিয়ে দেবার মানে এই নয় যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ নয় বা প্রশ্নগুলি সমাধিত হয়ে গেল। এটা তো কোনো তর্কযুদ্ধ নয় এবং জেতা-হারারও ব্যাপার নয়। উত্তরগুলির মতো, প্রশ্নগুলিও গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। আরো প্রশ্ন ও উত্তর চলতে চলতে তৈরি হবে আশা করা যায়।

বিজেপির কারণ (৩) : স্বজাতের বাসনা

আত্মপরিচয়ের রাজনীতি বিদ্বেষের প্রেক্ষাপটে নিঃসন্দেহে কানাগলি, কিন্তু আত্মপরিচয়ের রাজনীতি অপরের প্রতি আত্মীয়তা ও সহিষ্ণুতার প্রেক্ষাপটেও হতে পারে। এই প্রেক্ষাপট নির্মাণে সবচেয়ে সাহায্য করতে পারে ইকুইটি বা সার্বিক সমতার ধারনা।

নথি : ভূ-গর্ভস্থ জলের বাণিজ্যিক ব্যবহারে নয়া বিধিনিষেধ; কৃষিকে ছাড়

২০১৮ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের গেজেট নোটিফিকেশন অনুসারে ২০১৯ এর ১ জুন থেকে ভূ-গর্ভস্থ জলের বাণিজ্যিক এবং গৃহস্থালীর ব্যবহারে কিছু নতুন বিধিনিষেধ চালু হয়েছে। বিধিনিষেধগুলির আওতা থেকে সম্পূর্ণ ভাবে বাদ পড়েছে কৃষি।